শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

রায়গঞ্জ তাড়াশের জনতার সেবায় নিয়োজিত আবু বকর সিদ্দিক ফিরোজ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View


মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ তাড়াশ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের পাশে থেকে আগামীতে রায়গঞ্জ তাড়াশ এর উন্নয়নে নিরলসভাবে কাজ করতে চান রায়গঞ্জ ব্রম্মগাছা ইউনিয়ন এর কুমার গাড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী, সুশিক্ষিত সমাজ সেবক আবু বকর সিদ্দিক ফিরোজ। বৃহস্পতিবার ১৪ ই নভেম্বর ২০২৪ ইং রায়গঞ্জ উপজালার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বর গাতি গ্রামেন চলাচলের অযোগ্য একটি কাঁচা সড়কের বেহাল অবস্থার দৃশ্য নিজ চোখে দেখে অত্র গ্রামের অতি পরিচিত পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস, এম সালাউদ্দিন হাসিনুর ও হাটপাঙ্গাসী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম এবং সাংবাদিক রেজাউল করিম এর মাধ্যমে সহায়তা নিয়ে ইট/ ইটের রাবিস দিয়ে রাস্তাটি সংস্কার করে জনগণের চলাচল করার সুযোগ সৃষ্টি করে দেওয়ায় অত্র এলাকার মানুষের কাছে প্রসংশার পাত্র হয়ে দাড়িয়েছেন এবং জনতার সেবক নামে পরিচিতি লাভ করেন। এ বিষয়ে আবু বকর সিদ্দিক ফিরোজ বলেন, আমি আগামী দিনে রায়গঞ্জ তাড়াশ উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের পাশে থেকে তাদের সার্বিক সহায়তা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করে দোয়া ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়গঞ্জ- তাড়াশ এর মানুষের উন্নয়নে কাজ করতে চাই এবং আমি আমার এই এলাকায় অনেক রাস্তা ঘাটের উন্নয়ন, সমাজ সেবা, গরীব অসহায় মানুষের পাশে আগেও ছিলাম এখনো আছি এবং সর্বসময় থাকবো ইনশায়াল্লাহ। এদিকে রামেশ্বর গাতি গ্রামের বেহাল দশার রাস্তাটি সংস্কার করে দেওয়ায় আবু বকর সিদ্দিক ফিরোজ ভাই এর অবদানের কথা ভুলতে পরবেন না বলে জানান উক্ত গ্রামের মানুষেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102