বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইমরান খান রাজ -এর ছড়া ও কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

শীতের সময়

এসেছে শীতের দিন
বইছে শীতল হাওয়া
আরাম করে পিঠাপুলি
চলছে খাওয়া-দাওয়া।
শিশির ঝরে ঘাসের বুকে
আলতো ছুঁয়ে যায়
খোকাখুকু করে খেলা
দৌড়ে সারা গাঁয়।
কাঁথা মুড়ে বৃদ্ধ দাদু
সূর্যের দিকে চায়
মনে মনে সূর্যি মামার
গুনগান গায়।

প্রেমিক

রক্ত হিম করা ভয়কে সাহসে রুপ দেয়
কারো চোখের ভাষা কেড়ে নেয়
সে যেন এক প্রেমিক।
চামড়ার রঙের পার্থক্য আর
কিছুটা উঁচু কিংবা নিচুর বিভেদকে সরিয়ে
বেছে নেয় প্রেমের পথ৷
না জানা ভবিষ্যৎ, আলো বা আঁধারের উৎকণ্ঠা
মিথ্যা শক্তির উপাসনা না করে
আলোকিত হয় প্রেমিক।

সংগ্রাম

জীবনের সংগ্রাম চলছে অবিরাম
চলবে সীমাহীন নেই তার বিশ্রাম।
অগোছালো এলোমেলো বেহিসাবী মন
দিনরাত দিচ্ছে শুধু জ্বালাতন।
নেই কোন চাওয়া-পাওয়া সাদামাটা দৃশ্য,
দুনিয়ায় বেঁচে থাকা এমনটাই সৃষ্ট।

নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার – ঢাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102