বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অণু কবিতা: কসবির ক্ষেদ!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তুমি ছেড়ে যাবে মোরে
যবে ভোর হবে,
উড়ন্ত অতিথি পাখী
নীড়ের খবর রেখেছে কবে!

তুমি তো ক্ষণিকের অতিথি
এক নিশির সারথী,
সুখ ভোগ্য যামিনীর সহচারী
কেবা বার-বার ফিরে করে তার আরতি?

আমিতো পুংশ্চলী অনেকের ভিড়ে তুমি একজন
হারিয়ে যাব তোমার মনের আঙিনা থেকে,
মদ্যাপ মাতালের থাকে কি রাতের জন মনে
আমার তো শতজনের দেখা মিলবে
রোজ নিশি বাকে!

আমি নারী পাপে ডুবে মরি
যে নর নামলো এ পথে,
নাই বিধাতার শাস্তি তার
সে তো রোজ চড়ে সুখ রথে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102