বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ প্রস্থান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

কলমেঃ মায়া পারভীন

বিবেক দেখে হৃদয় কাঁদে
দেখেনা ভেতর চিত্ত
মন পবনের বৈঠা ঠেলি
ব্যথায় কাতর নিত্য।

ঘুমিয়ে ঘুমিয়ে দিন পেরুলো, 
রাত্রি অধিক বাকি
মনের মাঝে জং ধরিয়ে
দিচ্ছ কারে ফাঁকি।

ভুলের পথে ফুলের বাসা
শান্তি মিলবে ক্ষণিক,
আঁধার পথে পা বাড়ালে 
মিলবে না তো মানিক।

সময় থাকতে সদ্ব্যবহার
করো নিজ গুণে,
অসময়ে কেউ কারো নয়
সদা রেখো মনে।

ফুল শুকালে বীজ থাকবে,
বপন করবে বারো মাস।
ঠুনকো মনের মালিক হয়ে,
চাষবে তুমি মাকাল চাষ।

দিনের পরে দিন ফুরালো
মাসের পরে মাস,
বুকের মাঝে রইল জমা
শুধুই দীর্ঘ শ্বাস।

মোহ নিদ্রা ভাঙবে যখন
এক প্রভাতে স্বপ্নে বিভোর,
আমার বিদায় সমাচারে,
হবে কি তোমার রাত্রি ভোর?

ওই পশ্চিম দিগন্তে ডুবছে,
সূর্য ডোবার অস্ত মিল,
প্রভাতের আছে খানিক বাকি,
আত্মার মাঝে মারবে খিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102