বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতা: মনপোড়াগন্ধ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

কলমে: শফিকুল ইসলাম সোহাগ
===================

ডুবে আছি, মাথা ঘুরে যাচ্ছে
কালো আলো মেঘ ইশারা দিচ্ছে
উপর চৌহদ্দিতে ভেসে যাচ্ছে অশোভন ত্রাস
পার্শ্ববর্তীর দালানে ফাটল ধরে আছে সাত বোন
তবুও স্বাধীনতার স্বপ্ন সিঁড়িকে দেয় টক্কর
হতচকিত আমার শক্তি এবং আমাদের কথারা মনপোড়াগন্ধে জনহীন এক প্রতিনিধি
নানাবিধ ফন্দি আঁটে
ছায়া পেতে বসে আছে ওপাড়ে

ধাবমান তুষারজল ঢলে পড়ে চেতনার সুবিন্যস্ত বজ্রপাতে
ভেতরের লালিত কারিশমায় জখম করেছে রাষ্ট্রের শরীর
আমাদের পূর্বাচলের- স্বদেশী শিকড়

বুকের ভেতর সহস্র আলোর রৌদ্র
ক্রমাগত দিগন্তের হাওয়ায় বিস্তীর্ণ নদীখাতের তীরে ধানি রেখার অবিরাম জিকির।
ক্লেশহীন গলির মোড়ে পরিছন্ন মননের আবিষ্কার মানেই সুখতৃপ্ত
গূণসুন্দর মহাকালে তৃষ্ণার দিগন্তে ছড়ায় তৃপ্তির ছবক
অস্তিত্বের আনন্দ সংযমই দাঁড়াবার সুখ
কৃতজ্ঞতার অভিনব বিশ্বাসের বয়ান
রক্তের বদলায় দৃশ্যপট পাল্টায় চব্বিশের বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102