শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দূর্নীতি প্রতিরোধে কষ্ট সহ্য করার মন মানসিকতা লালন করতে হবে – অধ্যাপক জিল্লুর রহমান।

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

সিলেট প্রতিনিধি:

ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের নব নিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক জিল্লুর রহমান বলেছেন,সুশিক্ষা নিশ্চিত করতে হলে এবং দেশ থেকে দূর্নীতি প্রতিরোধে প্রত্যেক সচেতন নাগরীক কে কষ্ট সহ্য করার মন মানসিকতা লালন করতে হবে। দূর্নীতি প্রশ্রয় পাবে,এমন সুযোগ মেনে নেওয়া ঠিক হবে না। তিনি আরো বলেন, দেশে প্রকৃত অন-লাইন ব্যবস্থা এখনো গড়ে উঠেনি। অন-লাইন আবেদন পর এপ্রোভ করার জন্যে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে ধর্না দিতে হয়।

তিনি ১৫ নভেম্বর শুক্রবার সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে তাঁর সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমরা সিলেট শহরস্থ গোয়াইনঘাটবাসী সংগঠনের উদ্যোগে সদস্য সচিব আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান আনোয়ার হোসাইন, হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোক্তার আহমেদ,বালাগন্জ সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক তজম্মুল আলী, সিওমেক এর প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নজরুল ইসলাম, মোগলা বাজার ডাক ঘরের পোস্ট মাষ্টার নাসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ইসমাইল আলী,ইন্জিনিয়ার আহমেদ সালমান গোয়াইনঘাট প্রবাসী কমিউনিটি নেতা জাহেদ আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102