বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিতা: শূন্য মন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

কলমে: নেহাৎ তানভীর
…………………………………..
অন্তরিক্ষে কাল নীরদে নিষ্প্রভ তারকা রাজি,
কালবেলা এসেছে নীল স্মারকে নিসর্গ সাজি।

আগন্তুক জনে কুর্নিশ হানিলো হিয়াপটে,
এলো অলোকে উম্মাদ হলেম ছায়ানটে।

তমসাচ্ছন্ন শুন্যমন নীল কৃশানুর দহন,
অবয়ব জুড়ি ছুরিধারা তবু আলেখ্য বহন।

তোমা’ ব্যপদেশ নীরিক্ষনে অন্তর সম উন,
নিপাতে গেল তোমা’ বাগদান স্বপ্নচূড়া ক্ষুন।

শিখর সম নীল স্মারকে শানিতধারা তপ্ত,
অজ্ঞাত তুমি মায়াহীনে মনে কলেবরে শক্ত।

কথা দানে ছিল কত মূর্ছনা কত উপাখ্যান,
বলে গেলে না কি করিলে হিত সম্পাদন।

শূণ্য মন হতাশ ফেরি আরো শূন্যে মিলিলো,
কাল অবেলায় দুঃখের সাগরে সুখ দলিল।

উদগ্রীব তোমা’ বিরহে স্মৃতি বিস্মৃতি সরে,
নিবেদিত আমায় ফেলি হেলায় দুখের সরোবরে।

শূণ্য মুনীর শূন্যে ঘর দুঃখ শোকের আলিঙ্গন,
অশ্রু বারি স্বাক্ষর বেনু বনে স্বাক্ষী সর্বজন।

ভূসা কালি হতবল নয়ন জলের ধারাপাতে
বিবশ হলেম তোমা’ বিভোরে নীল প্রপাতে।

দুখের বহ্নি সুখ ঘুচিল শূন্য মনের মনোঃস্তাপ,
ভাল থেকো প্রিয় ,সপিবো নাক অভিশাপ।

শূন্য মন যেন আমার শূন্যের চিলেকোঠা ,
ফুটুক তাতে শতফুল ঝরে যাক থোকা থোকা।

ঘ্রাণ নিয়ে তার হয়ে যাব নির্বিকার- একাকার,
আমি দেবো না তো মোটে চিৎকার।

রচনা কাল:-
২৪ জুন , ২০২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102