মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতা:পথভোলা সুখ! – তুলিতে: রকিবুল ইসলাম

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩১৬ Time View

পারিনি মম বাঁধিয়া রাখিতে তাহারে মোর হিয়াতে।
চলিয়া গিয়াছে,হারাইয়াছে যে জন (অবজ্ঞাভরে) ফেলিয়া মোরে দূর অজানাতে।
পারিব কিসে?
যদি সে না মানে কোন হৃদয়ের টান।
বুঝিবে না সে,রাখিবে না কোন ভালবাসার মান।
নয়ন ভরা যাহার সুখস্বপ্ন,
সে কেমনে শৃঙ্খলিত থাকিবে,
পশ্চাতে ফেলিয়া আসা দুঃসহ স্নৃতিতে স্বীয় সত্ত্বাকে আঁকড়াইয়া।
মিছিমিছি শুধু,অলীক স্বপ্নকে বাস্তবে পরিণত করিবার প্রয়াসে বাঁচিয়া রহিলাম আমি একা একা।
যদি কভু সে না আসে ফিরে আর মোর হৃদয়ে।
কাঁটাইয়া দিব দিন-ক্ষণ মানসপটে মম তাহার ছবি আঁকিতে আঁকিতে।
তবে,তবুও, মোর চিত্ত করিয়াছে এই পণ,
আজীবন আমি রহিব!
পথভোলা সে সুখের জন্য অধীর আগ্রহে অপেক্ষামাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102