বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

কবিতাঃ একটা নিদ্রাহীন রাত!

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

ক্লান্ত চাঁদ আলো দিতে দিতে অস্ত গেছে
আমার সারাটা জীবন দেয়া শ্রম গেছে মিছে,
যেমন কাঠের উনুন রান্নার পর মূল্যহীন
আমি তেমনি বুক অগ্নিতে ঝলসে মলিন!

হঠাৎ মেঘাবৃত চাঁদ সরে ক্ষণিক আলোর ঝলক
দেখেছি তোমার আনন, গ্রীবা, স্ফীত উর, একপলক!
তুমি বকুল গাছের ছায়ায় মিশে দাড়ালে
আবার ক্ষপা নাথ ঢেকে গেলো নভেম্বরের আড়ালে!

আজ-ও আমার দু’চোখ জুড়ে সে রাতের স্মৃতি
সংসার পেতে হ’য়ে গেলাম অস্পর্শবিমূর্ত অতিথি!
আত্মধ্বংসী তুমি, স্বার্থপর অখিলে কেউ কারো নয়
মহাশ্বেতা সুস্মিতা কোন নারী এমন খান্ডানী কেন হয়?

বুক ভাঙ্গে, ভেঙ্গে যায় পাঁজরের হাড়
বিনাশী স্বভাবের কাছে মেনে নিলাম জীবনের হার!
নিজেই পুড়িয়ে দিলে ভালোবাসা, সংসার, নিজ ঘরদোর
জীবন দীর্ঘ পথে কভু হলো না নিশি শেষে ভোর!

ঝর্নার মত জীবনের ফোয়ারার প্রবাহিত দুঃখ,
পীড়িত ললাটে অনশ্বর মর্মযন্ত্রণা হৃদয় বড় রুক্ষ!
চেয়েছিলাম ভালোবাসা, অচ্ছুৎ দুঃখে নিদ্রাহীন রাত চাইনি –
ভালোবেসে উদধির পাড়ে সোনার থালার মত সূর্য ওঠার দেখা পাইনি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102