রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

লালমনিরহাট জেলার পাটগ্রামে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View


আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
১৭ ই নভেম্বর
রবিবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলার ধবলসতী রহমানপুর মৌজার হাজীগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালামের বাড়ি একই উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের ললিতারহাট মৌজায়।

পুলিশ সুত্রে জানা গেছে আবুল কালাম সকালে বাড়ি থেকে কামারেরহাট তার ধান ভাঙা মিলে যাওয়ার পথে হাজীগঞ্জ বাজারে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ মাস্টার এর মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে আবুল কালাম রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। ওই অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102