বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ-৩ আসনে দশ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার ঐতিহাসিক সমাবেশ বিএনপি ঢালাওভাবে বহিষ্কার করেও জনমত ঠেকাতে ব্যর্থ মনে করছেন স্থানীয় জনগণ প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত ডিমলায় জামায়াতের সঙ্গে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভা গোয়াইনঘাটে মোবাইল কোর্টের অভিযান মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে অবৈধভাবে সীমান্ত পাড়াপাড়ের সময় বাংলাদেশী যুবক আটক

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

আব্দুস সামাদ, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে সীমান্ত পাড়াপাড়ের সময় রোববার (১৭ নভেম্বর) তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)’র কালিরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮৫৫ হতে আনুমানিক ২০০গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সাপকার বাজার নামক স্থান হতে বাংলাদেশী যুবক মোঃ মামুন হোসেন (২৬) কে আটক করেছে বিজিবি।

জানা গেছে, মোঃ মামুন হোসেন (২৬) লালমনিরহাটের শ্রীরামপুর ইউনিয়নের তৌহিদুর ইসলাম এর ছেলে। এ সময় তার নিকট হতে ভিভো ১টি মোবাইল, samsung বাটন, ১টি গ্রামীণ সিম, ৩টি বাংলালিংক সিম কার্ড, নগদ ৪০০টাকা অবৈধভাবে সীমান্ত পাড়াপাড়ের প্রাক্কালে বিজিবি টহলদল কর্তৃক আটক করে। আটককৃত ব্যক্তিকে পাটগ্রাম থানায় সোপর্দ করার হয়।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার জানান, আটককৃর্ত মামুন হোসেনকে লালমনিরহাট জেল খানায় পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102