বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

মোহাম্মদ হাফিজুল ইসলাম এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

বিজয় হবে ফিলিস্তিন
———————–

জেগে ওঠো মুসলিম
বিজয় হবে ফিলিস্তিন,
বিশ্বের মুসলমানদের একটি চাওয়া
আল আকসা কে ফিরে পাওয়া।
আল্লাহ তুমি সাহায্য করো
ফিলিস্তিন কে হেফাজত করো,
জালেমদের কে হেদায়েত করো
হেদায়েত না থাকলে ধংস করো।
ফিলিস্তিনের আকাশ জুড়ে
উড়ছে জুলুম নিত্য দিন,
কুমোর কাদে কুদুস ভূমি
তাজা খুনে হয় রঙিন।
জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন,
আল আকসা আল আকসা
হোক স্বাধীন হোক স্বাধীন।

———
গীবত
———

পাশের বাড়ির চাচা আমার
হনহনিয়ে হাটে,
সুযোগ পেলেই গীবত রটায়
রাস্তা ঘাট আর মাঠে।
সত্য মিথ্যার জট লাগিয়ে
খিলখিলিয়ে হাসে,
এই হাসি তার নরক হবে
বুঝলো না হায় সে।
কু – বুদ্ধিতে দারুন চাঁড়াল
যুক্তি ধরে বেশ,
পান চিবিয়ে কথা বলে
হয় না কথার শেষ।
গীবতকারী মহাপাপী
প্রিয় নবীর কথা
জেনে শুনে তবু চাচা
করছে অবধ্যতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102