বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে

কবিতা : মঙ্গলকামনা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

কবি সাজেদা আক্তার মিতা 

 

 

কল্যাণের কথা বলো শুনি সদা 

মানবের কল্যাণ যদি সত্যিই করতে চাও,

মনের কোণে অর্থ লোভটা

আগে ত্যাগ করে নাও। 

 

মানবের জন্য যা কিছু কল্যাণ 

ভুবনে রেখেছেন প্রভু রহমান।

সবটুকু নেয়ামত গ্রহণ করো তোমরা 

টাকা ছাড়া চলা যাবেনা এ কথা সত্য । 

 

তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান গড়ার জন্য 

কতটুকু প্রয়োজন সেটা কি ভেবেছো?

টাকার ভুবন মানবের সুন্দর হৃদয়

সুন্দর জীবন এক নয় কখনো। 

 

ক্ষুদ্র জ্ঞানে অল্প ধ্যানে,মগ্ন হয়ে বুঝতে পেরেছি

মানুষের সুস্থ জীবন নিয়ে ভাবে যারা ,

তারাই জ্ঞানী, তারাই সেরা।

জীবের কষ্টে যাদের হৃদয় ব্যতীত হয় 

তারাই প্রকৃত মুমিন । 

 

মানবের কল্যাণে যাকিছু 

আবিষ্কার করা হয়েছে সেটাই সৎকাজ,

সত্য কথা বলো যদিও হয় সেটা তিক্ত। 

 

এটাই মহৎ গুণ

জ্ঞানী ব্যক্তিকে সম্মান করে

হও আল্লাহর ভক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102