বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে

কবিতাঃ কষ্টেসৃষ্টে নারী!

Coder Boss
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
======================

প্রশান্ত মহাসাগরে আর কত জল
ততোধিক বারি আমার দুনয়ন তল,
গাঢ় অন্ধকার অমাবস্যার কত আধার
বক্ষঃস্থল আমার কষ্টে কষ্টে অঙ্গার!

বজ্রপাতের যত শোর তার পতনে
বৈষম্যের সমাজে বিপন্ন-বিস্ময়ের নারী বাঁচে কুৎসার অযত্নে!
রমনীকে অবসহন করতে হয় অযুত গঞ্জনা
মুখোশাবৃত পতি সঙ্গে যেন পাখী খঞ্জনা!

পুরুষ শাসিত সমাজের পায়ে বেড়ি শৃঙ্খল
বেগম রোকেয়া সুফিয়া কামাল জাহানারা ইমাম পর্যন্ত ভাঙে নাই সে আগল!
নারী জলজ ফুল পুরুষে নেয় ঘ্রাণ
বাচ্চা পয়দার কারখানা তাই খণ্ডিত ভালোবাসা পায় ত্রাণ!

ইচ্ছে করে পরগাছা জীবন ছেড়ে বেছে নেই উদাসী বৈরাগ্য বা ফুলন দেবী
একতারায় তুলি সুর, কাটা রাইফেলের হই কবি,
ভালোবাসা পেতে নারী কাতরায় পুরুষের আদিম আবাসে
দলিত মথিত ব্যথিত হৃদয়ে হয় একদিন মলিন ফ্যাকাশে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102