বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে

কবি হাফিজুল ইসলাম লস্কর এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৮১ Time View

অঙ্ক
——–

জীবন শুরু শেষের রথে
যোগ বিয়োগের ফল,
বীজ গনিতের জটিল সুত্র
দু হাতে কান মল।

পাওনা দেনার কড়া গন্ডায়
বাধঁঁছে গন্ডগোল,
সরল অঙ্কের গরল রেখায়
জমছে খাতায় ভুল।

জীবন অঙ্কের ভাগ গুণনে
কমছে বাড়ছে মুল,
অভিষ্ট লক্ষ্যে’র যাত্রা পথে
অহেতুক শোরগোল।

জীবন অঙ্কের প্রতি ধাপে
নব সুত্রের যোগ,
সময় বাঁকে মরন ডাকে
করছ মিছে ভোগ।

ধরা বিলাস বিশ্রামাগার
ভাবনা তোমার ভুল,
হিসেব নিকেষের সমীকরণ
নদীর ভাঙ্গা কুল।

বিজ্ঞ হাতে হিসেব কষে
সেট অঙ্কের রেখা,
জগৎ কেন্দ্রে কর্মের ফল
হবেনা’তো দেখা।

আপন কর্মে নিজ কপালে
ডাকছো শনির খাল,
জগৎ অঙ্কের ভাগফলটা
মিলবে পরকাল।

প্রেম বিলাস
—————–

প্রেম বিলাসের ভ্রষ্ট বাসর
পাপের নগ্ন ছড়াছড়ি,
ধোঁকায় পড়ে সত্তা ভুলে
অন্ধ প্রেমে জড়াজড়ি।

প্রেমের আসল অর্থ ভুলে
স্বার্থ মায়ার খেলা,
জগৎ প্রেমে লক্ষ্য হারায়
যাচ্ছে চলে বেলা।

কৃত্রিম প্রেমের ভ্রষ্ট স্বরাজ
বিশ্বাস ভাঙ্গা কাঁচে,
অজ্ঞ সাধক রুপের জালে
নাঙ্গা মুদ্রায় নাচে।

ইন্দ্রজালের অতৃপ্ত অসুখ
সত্য প্রেমের আকাল,
স্বর্গীয় প্রেমে বঞ্চিত হৃদয়
বঞ্চনা সিক্ত মহাকাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102