বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে

কবিতা: স্বর্গ সুখের সিংহাসন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

কলমে: এম এ লতিফ

তোমাদের পৃথিবীটা মেঘে ঢাকা আঁধার ভুবন
আছে জলসা ঘর,করো বিনোদন,
এমন জীবন কভু সুখ দিতে পারে না
শুধুই মায়া জালে বন্দী ভালোবাসার প্রহসন,
আমার পৃথিবীটা মায়া মমতায় জড়ানো
মায়ের মুখের হাসি আঁচল বিছানো
মুক্তো ঝরানো পূর্ণীমার ঐ চাঁদের মতন,
কভু তোমরা পাবে না কোনোদিন
এমন সুন্দর সুখের জীবন!
তোমাদের পৃথিবীটা পাপে ঘেরা
নন্দীনি নরকের সিংহাসন,
যেথায় রাতভর মদ্য পানে সবাই ব্যস্ত
আনন্দ উল্লাসে মেতে যাও করো বিনোদন,
পৃথিবীটা আলোময় সুন্দর ভুবন
খুঁজোনি আলোর পথ
খুঁজে নিলে পাপে ঘেরা আঁধার জীবন,
যে আঁধারে হারিয়ে যাবে চিরতরে
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে সারাক্ষণ!
তোমাদের পৃথিবীটা মেঘে ঢাকা আঁধার জীবন
যেথায় নাইরে সুখ, বিধাতার আছে বারণ,
আমার পৃথিবীটা মায়ের ভালোবাসায় আলো ছড়ানো,
যেথায় সুখ আছে, নাই কষ্ট,
সৃষ্টি সুখের উল্লাসে মেতে থাকি সারাবেলা সারাক্ষণ,
এটাই আমার স্বর্গ সুখের পৃথিবী
মায়ের আঁচল বিছানো সোনার সিংহাসন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102