শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ অমর বন্ধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

কলমেঃ জাসমিনা খাতুন
রামপুরহাট, বীরভূম, ভারত

ভারী মনে হচ্ছে অতীত সঞ্চয়, তবুও পলাশ ফোটে বসন্তবেলায়, শিউলি ঝরে ভোরের কূলে।

ভারী মনে হচ্ছে অতীত সঞ্চয়,
তবুও কৃষ্ণচূড়ার রঙে মিশে যায় কালো কোকিলের গান, মধুর সুরে এসে দোলা দেয় হৃদয়।

এই গ্রাম, এই মাটি, এই আকাশ—সবখানে তোমার ছোঁয়া ফিরে পাই নতুন প্রাণ।

পূর্ণিমা রাত্রে তুমি খুব সাবধানে ব্রাহ্মণী চরে আসো,তোমার নাম জপে আমার জীবন্ত জীবন,
জোনাক রাতে স্মৃতির ছবি আঁকে এক টুকরো প্রাণ।

ফুলে ফুলে রঙের মায়ায় সেজে ওঠে মধুবন,
তোমায় ফিরে পাই আমি, ফিরে পাই প্রেমের অমর বন্ধন।

তবুও ভারী মনে হচ্ছে অতীত সঞ্চয়।

এবার তুমি এলে, সঙ্গে নিয়ে এসো
এখানি নষ্ট জীবনের কষ্টে ভরা নষ্ট উপন্যাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102