বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

কবিতা: সব হাসিতে নাইরে সুখ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

কলমে: এম এ লতিফ

চাঁদ হাসে ঐ আকাশ নীলে
শিশু হাসে মায়ের কোলে,
আমি হাসি চোখের জলে,
সব হাসিতে নাইরে সুখ
বুক ভরে মোর দুঃখের হাসি
কেউ দেখে না আমার হাসি,
লুকিয়ে আছে দুঃখের নদী
অশ্রু ভরা চোখের জলে!
বানভাসি মোর চোখের জল
দুঃখের নদী জীবনটাকে করে অচল!
আকাশ নীলে মেঘের জল
বৃষ্টি হয়ে যায় ঝরে,
জীবন নদীর চোখের জল
যায় না ঝরে থাকে সচল,
কি করে আমি হাসবো বলো
চাঁদ আকাশের ঐ নীলে,
অবুঝ শিশু না বুঝে হাসে
মায়ের কোলে,
আমার হাসি যায়রে ভেসে
অশ্রু ভরা দুঃখের জলে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102