শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার ভুঁইয়াগাতী আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার সভাপতি রহুল আমিন জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাসির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আমির মোঃ আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির মোঃ হোসাইন আলী, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা সেক্রেটারি রাশিদুল ইসলাম শহীদ, ঘুড়কা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হেদায়েতুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুর কাফেলা ও অভিযান শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দরা ইসলামিক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার শত-শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102