বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ তুমিই রহমান

Coder Boss
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ Time View

মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।

তুমি রহিম তুমি করিম,
তুমিই রহমান।
তুমি জগতের সর্বশ্রেষ্ঠ,
তুমিই বড় মহান।

তুমি করেছো সবে সৃষ্টি,
জগৎ জুড়ে সব।
তুমি হলে মহান প্রভু,
তুমি মোদের রব।

তুমি কর লালন পালন,
তুমি কর কর দয়া।
মাটির মানুষ বানায় তুমি,
দেখাও বড় মায়া।

তুমি করেছো চন্দ্র সৃষ্টি,
করেছো সৃষ্টি সূর্য।
সৃষ্টি করেছো আকাশ বাতাস,
তুমি সবার উর্ধ্ব।

তুমি করেছো পাহাড় পর্বত,
নদী সাগর বন।
সবে তোমার সৃষ্টি সেরা,
দয়াল তোমার মন।

গাছে দিয়েছো ফুল ও ফল,
নদীতে দিয়েছো জল।
চাঁদের আলোতে দৃষ্টি নন্দিত,
করে তাহা ঝলমল।

পাখির কন্ঠে কি মধুর সুর,
শুনতে ভালো লাগে।
তোমার সৃষ্টি কতো মহান,
মনে বড়ো প্রশ্ন জাগে।

একেক সৃষ্টি একেক রকম
কারো সাথে কারোর মিল নাই।
এখানেই প্রভুর সৃষ্টি স্বার্থক,
আমরা তাহা খুঁজে পাই।

পূর্ব গগণে রবির আলোতে,
ঝলমল করে চারিদিক।
গাছে গাছে ডাকে পাখিরা,
ছুটে চলে এদিকসেদিক।

সকল তোমার সৃষ্টি সেরা,
তোমার দেয়া দান।
সত্যি তুমি মহান প্রভু,
তুমিই বড় রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102