বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

কবিতা: হালের পালে বাইবো তরী

Coder Boss
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৬২ Time View

কলমে: এম এ লতিফ

আমি হালের পালে বাইবো তরী
নাই নদীতে মেঘের জল,
হয়তো জোয়ার আসবে যখন
তরী তখন হবে সচল,
বলনা আমায় বাইতে তরী
কে যাবি বল সঙ্গে চল,
আবার দুঃখের তরী বাইতে গেলে
হালের পালে লাগে না কভু মেঘের জল,
এ কোন খেলা সৃষ্টি লীলা
দুঃখের তরী সারাজীবন থাকে সচল!
আমি হালের পালে বাইবো তরী
মেঘ আকাশে কতো জল,
ভরবে নদী মেঘের জলে
তরী আবার হবে সচল,
ওরে আমার পাগলা ভোলা
ক্ষেপিসনে তুই আসলে জোয়ার
হালের পালে লাগবে হাওয়া,
জোয়ার জলে তরী তোর হবে সচল!
আমি হালের পালে বাইবো তরী
দুঃখের নদী জীবন জোয়ার আছে সচল,
যে নদীতে নাইরে মেঘ নাইরে জোয়ার,
আরে “ও” পাগলা ভোলা যা থেমে যা
ভাগ্য দুয়ার যায় না খন্ডন
সারাজীবন দুঃখের তরী বয়ে চলে অবিচল!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102