বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

কবিতাঃ বন্ধু == কলমেঃ সাহেলা সার্মিন

Coder Boss
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

বন্ধুদের আড্ডা হলো আজ
অনেক দিনের পর,
মনটা আজ বড্ড ভালো
ছন্দ মেলায় তাই ছড়াতে এলাম আলো।

বন্ধু মানে মনের আনন্দ
বন্ধু মানে সুখ,
দুঃখগুলো বিলাতে পারি
দেখলে তোমার মুখ।

বন্ধু মানে মন আনচান
একটু গল্প করি,
কঠিন সময় মন হাসফাস
যখন শান্তি খুঁজে মরি!

বন্ধু মানে ভালোবাসা
অনেক ভালোলাগায় ভরা,
মনটা হবে সবুজ সতেজ
সুখ দুঃখের কথা পাড়া।

বন্ধু মানে বাড়াবাড়ি
নিত্য ভাব নিত্য আড়ি,
হঠাৎ কেড়ে খাওয়া
আবার আঁজল ভরে দেওয়া।

বন্ধু মানে বিপদের সঙ্গী
সুখ-দুঃখে জড়িয়ে থাকে অঙ্গাঙ্গী,
হঠাৎ দেখলেই মন হয় প্রফুল্ল
তার সাহচর্যেই উৎফুল্ল!

বন্ধু এমন এক টনিক
মন খারাপেও মনে মারে ঝিলিক,
গলা গলি ধরি বুকেতে বুক মিলাই
মনের আঁধার সহসাই যায় মেলাই।

বন্ধু মানে ইচ্ছে ডানা
একসাথে ঘোরাঘুরি,
কফি হাউজে চায়ের চুমুক
পার্কে বাদাম নিয়ে কাড়াকাড়ি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102