বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন

কবিতাঃ জানি তুমি আসবে!

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

জানি তুমি আসবে উল্কা বেগে
সাগরের উর্মিমালার চূড়ায় চেপে!
আমার হৃদয় গাঢ় স্পর্শে সিক্ত করতে
লক্ষ অযুত মাইল ঝেঁপে!

আসবে তুমি সমীরণ বেগে
বলরামের রথে চড়ে!
থাকবো আমি কবরীবন্ধ বেলীফুলের মালা পরে
বাংলার মসলিন শাড়ী পরে!

আমার দৃঢ়বিশ্বাস আসবে তুমি —
গ্রীক দেবী ‘হেরার’ উড়াল ঘোড়ায়!
প্রাচীর, কাটাতার সব বাধাবিপত্তি তুচ্ছ করে
ক্ষিপ্র বেগে টেনে নেবে বক্ষঃস্থলে আমায়!

তুমি আসবে ইন্দ্রজিতের মত
মেঘের আড়ালে বীর হয়ে ,
যত শত্রু বিভীষণ সম আড়াল করে
পরমাত্মা সূর্যরশ্মি গতিতে ধেয়ে!

আমি সীতা হার পরে থাকবো
ঝুমকার সাথে নোলক, মানতাসা মানাবে বেশ!
একহাতে চুড়, অন্য হাতে শাড়ী রংয়ের বালা
নুপুর, রুলি, কাকড়া বিছা, বিমোহিত রূপ বর্ননা
না হয় তোমার শেষ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102