বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবির কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

কলমেঃ কামনা ইসলাম

কবিতা লিখতে ভালোলাগে আমার
পড়তেও বেশ তাই,
কবিতার মতো জীবনকে আবার নতুন করে সাজাতে চাই।

ছোট্ট ছোট্ট শব্দের ছন্দে
কতোমুধুর ছোঁয়া ভাসে,
কতো গল্প, কতো কথা
কবিতারা নিয়ে আসে।

নয়নের জলে ভেসে ভেসে চলে
নীল আকাশে আবার উড়ে,
নরম কোমল শুভ্রতা নিয়ে
মাটিতে লুটিয়ে পড়ে।

এলোমেলো চুলে কখনও আবার
পর্বত মালার দেশে,
কখনও আবার ফিরে আসে সে
ফকির মুসাফির বেশে।

শয্যাশায়ী বুড়ো বুড়ির মতো
কখনও কখনও চলে,
কখনও আবার নববধূবেশে
বাসর সাজায় ফুলে।

মনের মতো মনকে সাজিয়ে
কবিতায় রূপ দিবো,
দিবাতে নিশিতে মনে ঘরে
কবির কবিতা হয়ে রবো।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102