বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ ক্ষুধাতুর মানুষ

Coder Boss
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

কলমেঃ কমলেশ হালদার

ক্ষুধাতুর মানুষ অনাহারে অর্ধাহারে করছে যে ,জীবন সংগ্রাম!
কাটছে দিন খাদ্য ও অর্থাভাবে দেখি অবিরাম।

পৃথিবীতে কত ধনী পুঁজিপতিরা করেন অট্টালিকায় বসবাস,
অথচ হতদরিদ্র ক্ষুধাতুর মানুষের নেই যে,আবাস!

তারা নিজের ছাড়া বোঝেনা কোন কিছু ,
অর্থ আর স্বার্থের জন্য ছুটে চলে দিন রাত পাই তার আভাস।

সমাজের প্রতি দায়বদ্ধতা মূল্যবোধ এসব অসহায় তাদের কাছে,
পাশানীর করাল গ্রাসী মনোভাব তাদের সুখ অর্থ প্রাচুর্যের মাঝে।

এই নিষ্ঠুর পৃথিবীর আজব নিয়ম,
অনুষ্ঠান কিংবা বিলাসিতায় খাবার অপচয় হয় সকাল সাঁঝে।
খাবার বিনা অসহায় মানুষ নিত্য মরছে দেখি বস্তি কিংবা লজে।

শ্রম চুরি করে অর্থ লাভের প্রচেষ্টা চলে ,
ছলা কলা চাতুর্য তার ভাঁজে।

পোশাক হীনা ক্ষুধাতুর মানুষ খাটছে দিন রাত,
এক টুকরো শুকনো রুটির বহারে তারা কুপোকাত।

পঁচা উচ্ছিষ্ট খাবারের মাঝেই স্বাদ খুঁজে পাই,
অভুক্ত উদরে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে কাতারে কাতারে হায়!

ভিক্ষার থালা হাতে খাবারের পরিবর্তে,
গালমন্দ মুখ সিটকানো জুটে শুধু বিশ্বময়।

মানবিকতা, মূল্যবোধ হারিয়ে গেছে আজ,
অট্টালিকা, পুঁজিপতিদের প্রসারে রং বাহারী সাজ।

এই কালিমালিপ্ত অধ্যায় সমাজের বুকে দাগ কাটে না!
সকলেই আপন আপন
প্রচারে করছে বাজিমাত।
অভুক্ত ক্ষুধাতুর মানুষের নেই কেউ,
সমাজে ফুটে ওঠে তাঁদের অভুক্ত উদরের করুন আর্তনাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102