বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবি মোঃ জহুরুল ইসলাম খান এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

নবান্নের উৎসব
=========
হেমন্তের আকাশ টা আজ নীল
মেঘের ভেলায় করে ঝিলমিল,
মাঠে মাঠে সোনালী ধানের ঘ্রাণ
কৃষকের মুখে হাসি আর গান।

ক্ষেত ভরা ফসলের মাঠে
সোনালি রোদ মিটিমিটি হাসে,
উত্তরের হিমেল হাওয়ার স্পর্শে
প্রাণিকুল শীতে কাপেঁ থরেথথে।

বন বাদাড়ে পথে ঘাটে
শিউলি ঝরে বয়সের ভারে,
পদ্ম ফুলের সুবাসে শরতও
বিদায় নেয় পরন্ত বিকেল।

শিশিরে ভেজা ঘাসের ডগায়
উজ্জ্বল আলোর মুক্ত ছড়ায়,
রক্তিম সূর্যের আলোক আভা
পাখির কূজনে ভোরের বাতায়নে।

হেমন্তের নবান্নের উৎসব ঘিরে
বাউল গান আর বাঁশি বাজে,
কৃষানের উঠোনে উঠোনে
প্রকৃতি যেন সাজেঁ নতুন রঙে
সবুজে হলুদে মিশে মিশে।

প্রেমময় মালা
========
রাতদিন পোড়ামন কার যেন ছবি আঁকে
সারাক্ষণ চাই মন থাকি তার পাশে।
প্রেমের প্রজ্বলিত শিখাই দেখি রাঙা দুটি হাত ,
মনেপ্রাণে ভেবে ভেবে কেটে যায় সারা দিনরাত।

সে যে মনেপ্রাণে বেঁধে আছে মনোবীণার তারে,
পাবো বলো কি কখনও আমি ভালোবাসি যারে?
নির্জন নিরালায় বসে বসে ভাবি প্রেমময় মুখ,
প্রাণেমনে সবসময় দোলা দেয় ক্ষণিকের সুখ।

মিলনের আশা বুকেবেজে ওঠে না পাওয়া করুন সুরের গান,
কেন জানি এ পোড়ামনে তার জন্য এতো হৃদয়ের টান।
তারে নিয়ে মনে প্রানে সপ্ন জমা আছে কতো শত,
ভালোবাসা পাওয়ার সুখের আশা অন্তরে অবিরত।

ক্ষনে ক্ষনে নির্জনে প্রেমফুল দিয়ে গাঁথি প্রেমময় মালা,
কেন যেন তার লাগি পোড়া মনে বাড়ে অক্ষত জ্বালা।
নিথর হয়ে বসে থাকি দিবা নিশি ছোট্ট মাটির ঘরে,
ব্যথাভরা আঁখিতে করুন রোদনে ঝরে পড়ে বারি।

শত সহস্র বার হারিয়েছি প্রাণটাকে আমি তাঁর প্রাণে,
মোর হৃদয়ে ভালোবাসা বেঁধে আছে সুভাষিত ঘ্রাণে।
মনের মাঝে আছে আমার প্রেমের অনেক কথা জমা,
বলবো তারে সংগোপনে কাছে যদি পাই গো প্রানের প্রিয়তমা।

————————–
মোঃ জহুরুল ইসলাম খান
মুলাডুলী, ঈশ্বরদী,পাবনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102