বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ শেষ যাত্রা!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
======================

তুমি আগের মতো দন্ত বিকাশে হাসোনা
তেমন করে আমায় ভালোবাসো না!
সেই যে হঠাৎ জড়িয়ে বলতে চুল যেন রেশমি লতা,
গ্রীবা চিবুক ওষ্ঠ সব নিয়ে বলতে কথা!

তুমি বলতে আমি সুস্মিতা মহাশ্বেতা শূর্পনখা প্রিয়ংবদা
কতোবার বলতে কত ছলে, আমি আনসূয়া, ভুলেছো আজ কত ওয়াদা!
আজ-ও উর্বীর পরে বহে প্রভঞ্জন
মৌমাছি প্রসূনে মধু চুষে করে গুঞ্জন!

একদিন নীল জলরাশি তুমি ভালো বাসতে
ভোরের স্নিগ্ধ আলোয় আমার নীলদিঘী
আখিতে সাতার কাটতে!
বলেছিলে ভালোবাসো, সুখ দেবো, পেলাম কষ্ট
সুখ সুখ করে জীবন আমার হয়ে গেলো নষ্ট!

গভীর শোকে মুহ্যমান এ তুষার আচ্ছাদিত মন
চলছি মনে হয় এক বুনো পথ, নির্জন সুন সান!
জানো, মৃত্যু যবনিকা নয় মাত্র পটপরিবর্তন, ‘ভালোবাসার মৃত্যু যবনিকা’, মরে যায় হৃদয়, মন!

সবকিছু পূর্ণ হয় থাকেনা শূণ্য, পদ পদবী সিংহাসন
রাজা আসে রাজা যায়, জায়গা খালি থাকে না কখন!
প্রিয়জনের ‘মায়া’ বিয়োগ হলে ঝরা পাতা হয় জীবন
শেষ যাত্রা পথে রওয়ানা শুরু সেদিন, নির্জন অজানায় ধাবিত প্রাণ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102