বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতা: নিঃসঙ্গ প্রহর

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

কলমে: মোহঃ ইন্তেখাব আলম

পড়াশোনার আশায় ছেড়েছি যে ঘর,
বুকের মাঝে কষ্টে ভরা নিঃসঙ্গতার ভর।
মায়ের মায়া, বাবার স্নেহ, বন্ধুদের হাসি,
সব ফেলে এসেছি, জীবনটা যেন ফাঁসি।

চেনা শহরের আলো, প্রিয় সেই পথ,
অচেনা শহরে হারিয়েছে সব।
নতুন মানুষ, অচেনা ভাষা,
এই শহরে যেন হৃদয়টাই হলো একা।

প্রতিটি রাতে ফিরে আসে স্মৃতি নীরবে,
বুকের গভীরে যেন বিষণ্ণতা বাঁধে।
মায়ের মায়া, বাবার স্নেহ, বন্ধুদের আশ্বাস,
সবই যেন এখন স্মৃতির পরশ।

নতুন শহরের আলো, অচেনা লোকালয়,
এই শহরেই আমার নতুন পথচলার পরিচয়।
প্রবাসে আছি আমি, সঙ্গে কেবল ছায়া,
মায়ার বাঁধন ছাড়া কাটে সঙ্গীহীন সন্ধ্যাবেলা।

প্রাণের শহর, চেনা সেই পথ,
মুছে যাচ্ছে সবই স্মৃতির পাতায় আজ।
তবুও হৃদয়ে বাঁধা সেই চেনা ঘর,
তার টান আজও ডাকে কাছে বারবার।

তবু আশায় আছি, পরিশ্রমের শেষে,
ফিরবো একদিন প্রিয়জনের দেশে।
প্রবাসের কষ্টে গড়া হবে যে ভবিষ্যৎ,
সেখানে সবার মুখে ফুটবে খুশির উৎসব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102