বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ অমোঘ = কলমেঃ সাহেলা সার্মিন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

এক মুঠো অলস দুপুর হলোনা আমার
হলোনা গোধূলি বিকেল বকুল ঝরা সন্ধ্যা ,
আঁধার জীবনে হলোনা কোনো পাওয়া
জানিনা আমার ভালোবাসা কেনো বন্ধা!

চন্দ্রিমা রাতে প্রিয়ের কাঁধে মাথা রেখে
পাশাপাশি বসে হলো না গল্প করা,
চুপিচুপি করে লং ড্রাইভে যাওয়ার
গোপন ইচ্ছে ও হলো সারা!

ডাকবাক্সে আর আসবে না চিঠি
তন্ন তন্ন করে খুঁজবো না আর,
গভীর নিশথ জেগে ভাবনা রাশির
স্রোতে গা ভাসাবো না আর!

অনেক ভারের বিরাট বোঝা
নামিয়ে দিতে চাই ধীরে ধীরে,
আমার জীবনে সুখের লগন
শত চেষ্টাতেও আসবে না ফিরে!

তবুও পোড়া মনটা ঠিকই আছে
একই অক্ষ রেখায়,
যতোই বাঁধার প্রাচীর আসে
কারো সাধ্য নেই নামায়!

এখানেই সুখ খুঁজি মিলনের বিরহে
তাও ভেঙে যায় কারো কুনজরে,
মনে মনে বাঁধি আমি করে আটসাট
বাঁধি তোমায় ঘুনে ধরা রক্তাক্ত পাঁজরে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102