বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

মোঃ এখলাছুর রহমান এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

হেমন্তের রুপ

সোনার বাংলা আছে ঘেরা
প্রকৃতিরই মাঝে,
লাল সবুজের এই দেশেতে
কতো রুপে সাজে।

পাকা ধানের সোনালী মাঠ
চারিদিকে ঘেরা,
হেমন্তকাল জানিয়ে দেয়
কৃষক তুমি সেরা।

শিশির জমা দূর্বাঘাসে
মুক্তা ঝলক ছাড়ে,
হেমন্তটা এল বলেই
চাষিদের সুখ বাড়ে।

গ্রাম বাংলার স্মৃতি গুলো
যখনই চোখে ভাসে,
মুগ্ধ হয়ে তাকিয়ে রই
মন আনন্দে হাসে।

নতুন ধানে পিঠা তৈরি
করছে ঘরে ঘরে,
শীতের পিঠা খেয়ে সবার
খুশিতে মন ভরে।

ক্ষণস্থায়ী দুনিয়া

ধন ও সম্পদ যতই থাকুক
আরো বাড়ি গাড়ি,
মরণের ডাক আসলে পরে
সবই যাবো ছাড়ি।

দুনিয়াতে কিসের জন্য
করো সবাই বড়াই,
টাকা পয়সা জমির জন্য
করছো কতো লড়াই।

পৃথিবীটা যেমন আছে
তেমনই তো রবে,
আমি শুধু থাকবো না আর
হাসি-খুশির ভবে।

ডাকটি আমার আসলে পরে
চড়বো মৃত্যুর রথে,
কেউ হবে না সাথী আমার
অসীম শূন্যের পথে,

মাটির দেহ হবে মাটি
নয়তো ছাই যে পুড়ে,
প্রভু বিনে আপন কেহ
নাই তো জগৎ জুড়ে।

মিছে মায়ায় ভুলে মোরা
খেলছি ভবের ঘরে,
শেষের দিনে প্রভু তুমি.
নিও আপন করে।।

অনাথ শিশু

রাস্তার পাশে ঘুরে বেড়ায়
কতো শিশুর দল,
খালি গায়ে পড়ে আছে
খোঁজ নিবেকে বল।

অনাহারে ঘুরে বেড়ায়
দেখার মানুষ নাই,
ক্ষিদের জ্বালা বড় জ্বালা
বলবে কারে ভাই।

সমাজেরই বিত্তবানরা
নেয় না তাদের খোঁজ,
শিশু দিবস আসলে তারা
করে কতো ভোজ।

অনাথ শিশুর জন্য সবার
ভালোবাসা চাই,
মানবতার পাশে থেকে
দাড়াও সকল ভাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102