বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ তাসফি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

কলমেঃ রওশন রোজী

ছোট্ট মন ছোট্ট আশা
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা
বলতে পারেনা কোথায় তার মা
কোথায় তার ভালোবাসা?

বুঝতে পারে সবই
বুঝাতে পারে না কিছু ই
শুধু উদাস মনে চোখের জলে তাকিয়ে দেখা
মা তার চলে গেছে পৃথিবী ছেড়ে বহুদূরে।

বাবাকে পায়না থাকে অন্য ঘরে
মনে তার অনেক ব্যথা
আত্মীয়স্বজন কাইকে চিনে না
ভয় পেয়ে বাবাকে ডাকে
জবাব সে পায়না
বিফলে ফিরে আসে নিজের ঘরে।

মন খারাপ হলে তাকায়
জানালাটার দিকে
অবুঝ হৃদয় নিংড়ে কাঁদে
ভাসে চোখের জলে
কেউ দেখে না তাকে।

এমনি ভাবে অনাদরে, অবহেলায় দিন চলে যায়
ছোট্ট তাসফির
কথা গুলো মনে বাজে তার
ঘরে আছে সৎমা
মনে মনে ভাবে কবে বড় হবে ?
তবেই পৃথিবী টা দেখবে আপন মনে
আপন খুশিতে।

অতৃপ্ত হৃদয়ে পায়নি এক বিন্দু মাতৃস্নেহ
কাছে টেনে নেয় নি কেহ আদর, ভালোবাসা দিয়ে
বিষাদের ছাউনি তে ভরে ছিল প্রাণ
নীল আকাশের দিকে তাকিয়ে
নক্ষত্রের আনাগোনা দেখে।

আনমনা হয়ে ভাবে কবে আসবে
প্রকৃতির কাছে যাওয়া, মন ভরে
নিঃশ্বাস নেওয়া,
সবুজ ঘাসের বুকে নেচে বেড়াবে, ঘাসফড়িং এর সাথে
করবে মিতালী
কোন জবাব পায়নি খুঁজে?
———–

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102