রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে শিলিপসন মুরমু (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। 

শিলিপসন মুরমু রাজশাহী জেলার তানোর উপজেলার নটিপাড়া গ্রামের পরমেশ্বর মুরমুর ছেলে।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, শিলিপসন মুরমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এজন্য বিভিন্ন ডাক্তার ও কবিরাজের কাছে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হোন। আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায় নি তার। আজ সকালে(২৯ নভেম্বর) নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুন্ডহরি গ্রামের বাসিন্দা প্রতিবেশী অনিল দেখতে পান তার বাড়ির সামনে বরই গাছে শিলিপসন মুরমু ঝুলন্ত অবস্থায় রয়েছে। 

খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। 

তিনি প্রতিবেদককে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102