বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

কবিতাঃ তোমায় শুধু চাই!

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

স্বর্গ বেহেশতে চাই না আমি
তোমায় শুধু চাই,
তোমায় নিয়ে জীবন কাটায়
হোক নরকে ঠাই !

শরাবে গলা আর্দ্র করার আগে
তোমায় পড়ে মনে অরব রাতে!
জীবনে পাওয়ার আকাঙ্ক্ষার নাই শেষ
ইচ্ছে হয় উপধা ন’টা তছনছ করি দু’হাতে!!

ভগ্নহৃদয় বিষন্ন মনে চাইনা কাটাতে রাত
উচ্ছাস উদ্দীপনা উদ্ভেদে বোতল হোক খালি!
অনিচ্ছুকতাঁর কোন নিমিত্তের ছল শুনবো না
দেহবল্লরী সৌন্দর্যমণ্ডিত মাংসপিণ্ড যেন অমৃতাংশু ফালি!

নরকে পুড়ে যতোই হই অঙ্গার
দূঃখ নাই সেতো এপারে নয় পরো পার!
এপারের অপ্সরা তুমি ক্লিওপেট্রা মারলিন মনোরা
তোমা স্পর্শে যদি হই দগ্ধ কেঁদে হবো না জারেজার!

তোমার কোমলপ্রাণ নীতিবাদী জীবনে একাকার হওয়ার আগে
আমার অস্তিত্ব না হোক আগেভাগে দ্রবীভূত বিলীন !
যতবার জন্ম নির্ধারিত ঈশ্বরের রোজনামচায়
আমি তোমাকে না দেখে স্পর্শ হীন, হতে চাই না লীন!

কত বিবর্ণ রজনী কাটে নিদ্রাহীন ক্ষপাচর
এপিঠ ওপিঠ সারারাত অশ্রুসিক্ত হয় উপধান!
তোমার সর্বগ্রবতী ঝিকুটে ফেলে নাকি প্রতিবিম্ব
আমার দগ্ধা অবশেষ ফেলো তটিনী বুকে হইয়ো না অন্তর্ধান !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102