বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮

ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৩য় ধাপ) পাচ্ছেন যাঁরা

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ প্রদানের জন্য কাব্য সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’। গত ২৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি অনুযায়ী পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল (কবি ও সংগঠক),
২. আব্দুর রহমান নির্জয় (কবি ও সংগঠক),
৩. ওমর ফারুক মিয়াজী (কবি ও সংগঠক),
৪. মোঃ নাহিদ সরকার (কবি ও সংগঠক),
৫. মোঃ মাহবুবুল আলম (কবি ও সংগঠক),
৬. শ্রাবনী মজুমদার (কবি ও গীতিকার),
৭. অধোরা ইসলাম লাকী (কবি ও সংগঠক),
৮. জাহাঙ্গীর আলম রকি (কবি ও সংগঠক),
৯. মমতাজ মনি শেলী (কবি ও সংগঠক),
১০. আল হাবীব (কবি ও সংগঠক),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৩য় ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে কাব্য সাহিত্যে এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা কাব্য পুরস্কার (৩য় ধাপ)’। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102