বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

মোহাম্মদ সাগর এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

পাল্টে গেছে দেশ
————
সবুজ শ্যামল শস্য ভরা আমার জন্ম ভুমি,
পাখির ডাকের ঔ গান এখন না শুনি।
বদলে গেছে মাতৃভুমি পাল্টে গেছে দেশ,
আগের মতো দেখা যায় না সেই সবুজের র‍েশ।
দেখা যায় না আগের মতো ভোরে ভেজা সকাল,
ক্ষেতের জমিতে গড়ে ওঠেছে বড় বড় দালান।
পাওয়া যায় না আগের মতো খেজুরের সেই রস,
সকাল সকাল খেতে মঝা আসতো ফিরে যস।
আগের মতো শীতের ভোরে হয় পুয়া ফুলি,
হারিয়ে গেছে এই দেশে আজ আগের সেই রীতি।
আগের মতো সন্ধ্যা ভেলায় মায়েরা দেয়না বকা,
হয়না এখন আগের মতো সন্ধ্যার সেই মজা।
আগের সেই সোনার বাংলা এখন তো আর নাই,
লেখা আছে সোনার বাংলা কাজে কর্মে নাই।
সময়ের কাছে পাল্টে গেছে, দেশের সব কিছু,
কোথায় যেন হারিয়ে গেছে আগের ছয় ঋতু।
বদলে গেছে দেশের মানুষ মায়া মমতা নাই,
আগের সুখটা কোথাও যেন এখন খুঁজে না পাই।

————–
আদরের মেয়ে তিশা
————–
বাবা মায়ের আদরের গড়া,
জন্ম তাদের ঘরে।
সুখের ঠিকানা দেখতে পেলো,
আমাকে তারা পেয়ে।
তাদের আদরের কন্যা আমি,
না দিয়েছে তিশা।
বড় হয়ে করবো পূরণ,
তাদের মনের আশা।
আমার যত আশার আলো সবই,
মা বাবাকে নিয়ে।
তাদের জন্য ধন্য,
এই কথা কেউ না যানে।
তাদের জন্য জীবন আমি,
করে দেব উদার।
তারা আমার আশার আলো,
তারাই আমার দ্বার।

————
অবিচার
————
দেশের জন্য যুদ্ধ করে,
দেয়েছে কত প্রান।
রাখতে পেরেছে কি এইদেশেতে,
তাদের সম্মান।
স্বাধীন হওয়ার পরেও হচ্ছে,
কতই না অবিচার।
ভরে গেছে দেশটাতে আজ,
অন্যায় অবিচার।
স্বাধীনতার মূল্য যদি সবাই বুঝতে পারতো,
হত না আর অন্যায় কভু দেশে অবিরত।
অন্যায় করে কেউ তো আজ,
বেশিদিন থাকেনা।
সবকিছুর ই শেষ হয় যায়,
সেটা কি জানোনা।
আজ বড় জানতে ইচ্ছে করে,
স্বাধীনতার সুখ কোথায়।
অন্যায়ের মাঝে বেঁচে থেকে,
দিন পার হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102