বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ স্রোতহীন জলাশয়!

Coder Boss
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

কলমেঃ দেবিকা রানী হালদার।

অনাবাদি এক জীবন কাটালাম
খর রৌদ্রে চৌচির ফাটল ধরা জীবন,
নিজে এবং দেশ, আটকে গেছে পলি পড়া চরে
পৌঁছাতে গন্তব্যে লাগে স্বাধীনতা এবং আপন একজন!

পায়ে বেড়ি, স্বাধীনতা কই, কই আমার স্বাভাবিক জীবন
আমার নিয়মতান্ত্রিক মৃত্যুর নিশ্চয়তা কই?
শূণ্য চলছি সতেরো কোটি মানুষ, গন্তব্য জানি না
এমন কি পাইলট নিজেও নয়, এ দূঃখ কার কাছে কই?

হাহাকারে ক্রন্দসী শত নারী,হারিয়ে স্বামী সন্তান
অভাব-অনটনের যা-তা কলে দ্রব্য মূল্য আসমান সমান,
ক্ষুধা আছে, নাই ক্রয় ক্ষমতা, বাকস্বাধীনতা, বশ্যতা, অধীনতা
কাদম্বিনীর মত মরিয়া করতে হয় প্রমান, ছুয়েছে আমায় মরণ!

ধ্রুপদী পিপাসায় ক্লান্ত-শ্রান্ত জীবন যৌবন বতী শশী খোঁজে
এ-ই সেই বিজয়ের ডিসেম্বর মাস উলঙ্গ শত-শত নারী পেয়েছিল বাংকার থেকে মুক্তি,
লক্ষ চার ধর্ষিতা নারী, নয়মাসে শোনে নাই কেউ তার চীৎকার!
ভোগ্য হয়ে কাটিয়েছে ন’মাস, হয়তো এমন-ই হয় স্বাধীনতার চুক্তি!

লাখ লাখ মানুষ হত্যা হয়, নারী হয় মন্দির মসজিদ গীর্জায় ধর্ষিত!
উপাসনালয়ে আশ্রয় ও গলে না ধর্মধ্বজী বর্বরের মন !
পাপের প্রায়শ্চিত্তে পরাজয়, আত্মসমর্পণ, আছে সহস্র এমন উদাহরণ!
মায়ের সামনে মেয়ে, ছেলের সামনে মা’কে হতে হয় গণধর্ষণ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102