বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কবিতা : অস্তিত্ব সংকট

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

ইমদাদুল ইসলাম

নদীপথে পাথরগুলো অনেক রাস্তা পাড়ি দিয়েছে,
অবশেষে ওরা এখন ক্ষয়ে ক্ষয়ে বেশ ক্ষুদ্রাকার,
প্রায় অস্তিত্ব হারানোর পথে।
ওরা আদতে কী চেয়েছিল হয়তো নিজেরাই ভুলে গেছে।
ওদের তো তেমন চাওয়া পাওয়ারও নেই,
হয়তো নদীর স্রোতে গা ভাসিয়ে চেয়েছিল জলকেলি।
কিংবা নদীজলে মৎসকুল ও শ্যাওলাদের সাথে মধু সম্পর্ক।
কিন্তু অযথায় অস্তিত্ব হারানোর কথা কি ভেবেছিল?
হয়তো ভেবেছিল কিম্বা ভাবেনি।
আসলে অস্তিত্ব হারানোর নেশাটাও আলাদা,
যখন অজান্তে পেয়ে বসে ভাবেনা অস্তি-নাস্তি।
নিজে থেকেও কেহ কেহ বা নিজেকে হারায়,
ভাবেনা অদূর কিম্বা সুদূর ভবিষ্যত নিয়ে !
অস্তিত্ব সংকটেও তাদের বোধ হয় একটা মজা থাকে!
মজা পায় একটু প্রেম আর সম্বন্ধ গড়ার নেশায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102