বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: বালিকা বধূ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

কলমে: এম এ লতিফ

তুই কি আমার বালিকা বধূ
স্বপ্নে দেখা সেই রাজকন্যা,
মেহেদী রঙে ছেয়ে গেছে হাত দুটো তোর,
যাবি কি তুই পরের ঘরে
নতুন শাড়ী বেনারসি পরে,
“ও” বালিকা, বলনা আমায় বলনা!
তুই কি আমার পল্লী গাঁয়ের সেই বালিকা
মিষ্টি হাসির মিষ্টি মেয়ে,
ঝরছে জল আজকে তোর দুচোখ বেয়ে,
কতো সুন্দর লাগছে তোকে
হবিরে তুই বালিকা বধূ,
নতুন সাজে দেখছি তোকে
এই পৃথিবী আজকে তোর নতুন আলোর জোছনা,
“ও” বালিকা পড়ছে মনে খুব করে আজ
যাসনে চলে আমায় ফেলে
আমি যে তোর ভালোবাসার ঠিকানা!
তুই কি আমার বালিকা বধূ
নতুন আশার স্পর্শ সুখের আঙিনা,
তোর ছোঁয়াতে পাবো যে সুখ
শত আঘাত শত ব্যাথা পেয়েও তোকে
আগলে রাখবো এই বুকে
“ও” বালিকা মিষ্টি মেয়ে,
তুই যে আমার সারাজীবনের সাধনা
তোর বুকে আমি ঘুমিয়ে রবো
আর তো কিছু চাই না!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102