বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

মোছাদ্দেক সৈকত এর দুটি কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

আলোর আহ্বান
——————-

তোমাদের অন্যায়ের হাত ধরা পড়ে যাবে আলোতে।
জুলুমের অন্ধকারে যারা নিঃশ্বাস ফেলে,
তাদের বুক থেকে একদিন জেগে উঠবে প্রতিবাদের ঝড়।
তোমরা যারা নির্যাতনের খেলায় মত্ত,
তোমাদের রক্তাক্ত ছলনা বুঝে গেছে পৃথিবী।

গুজবের বিষে যারা বুনছো বিভেদের জাল,
তোমাদের মিথ্যের বীজ ধূলায় মিশে যাবে।
তোমাদের ছলনার নগর ভেঙে পড়বে একদিন,
কারণ সত্যের আলো কখনো মলিন হয় না।

সমাজের কান্না শুনে একদিন জাগবে মানুষ,
জাগবে ন্যায়, জাগবে বিবেক।
তোমাদের নির্মমতা চূর্ণ হবে জনতার পদচারণায়।
তোমরা হারাবে, কারণ অন্যায়ের কোনো ঘর থাকে না।

শান্তি একদিন ধরণীর বুকে ফিরবে,
ভালোবাসা নতুন করে সাজাবে মানুষের জীবন।
তোমাদের শাসন শেষ,
এখন মানবতার গান গাওয়ার সময়।

———–
জানার মুল্য
———–
সব জানা হয়ে গেলে’
কাছের মানুষগুলো কেমন যেন সরে যায়,
আলোর ঝলকানিতে ছায়ার মতো,
অদৃশ্য হয়ে থাকে কিছু দূরে দাঁড়িয়ে।

কথারা থেমে যায়, চোখের ভাষা ম্লান,
যেন সব জানার পরও থেকে যায় ফাঁকা ফাঁকা,
হৃদয়ের গভীরে না বলা অনেক কিছু,
কিছু শব্দেরা রয়ে যায় অনুচ্চারিত।

প্রতি পদক্ষেপে মনে হয়,
এই দূরত্ব কি তবে জানার মূল্য?
যেখানে জেনে যাওয়ার পরও
কাছের মানুষ হারিয়ে যায় অনন্তকাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102