মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতা: ঝলসানো সুখে

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৮২ Time View

কলমে : জাসমিনা খাতুন

আমি শিহরিত অন্ধ ইমারতের ইস্পর্শ খোঁজে।

পর্ণমোচী রাতে ঠোঁটে ঠোঁট দিয়েছি, তুমি চুম্বন এঁকে দাও।

একটা ছোট্ট দাগ আমাকে দেয়নি তোমাকে জড়িয়ে ধরতে পরিষ্কার আলোর আদরে।

সময়ের তৃষা, সময়ের ঘুম ধিকি ধিকি জ্বলছে, স্বপ্ন ছেঁড়া বসন্ত বুকে।

প্রতি রাতে কাব্য কবিতা নিয়ে তোমাকে আঁকি হয়তো কবিতারা আমাকে বোঝে।

রজনীগন্ধার ঘ্রাণের ভিতর বিভোর হয়ে হৃদতন্ত্রী তোমাকে খোঁজে নির্বাসন দ্বীপে।

শান্ত আগুনের ছোঁয়া এখনো লেগে আছে আমার সেই ছোট্ট দাগে।

তোমার হাতের স্পর্শে যন্ত্রণা দগ্ধ অক্ষরগুলো বনবাসে পাঠাবো, তুমি শুধু বুকের ভিতর আমাকে জড়িয়ে ধরো ঝলসানো সুখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102