রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ Time View

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, সকল সরকারি/ বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এর আগে বর্ণাঢ্য র‌্যালিটি মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম (পুরাতন) এসে শেষ হয়।
এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। এ সময় ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীকসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাটের আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে আহবান-শোষণ বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়, ৬ ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস, চিরঞ্জীব কমরেড চিত্ত রঞ্জন দেবের প্রয়ান দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু প্রমুখ। এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102