বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কবিতা: মুক্তি পেয়েও বন্দি

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ Time View

কলমে:রোজিনা খাতুন

বুঝতে শেখার বয়স থেকে আমি খাঁচায় বন্দি।
সারাক্ষণ আমার কাজ খাঁচার মধ্যে ডানা ঝাঁপটানো।

মিষ্টি একটা পাখি প্রতিদিন খাঁচার বাইরে ছুটোছুটি করতো।
আর আমাকে বলতো তুমি কি মুক্তি চাও?
আমি বলতাম আচ্ছা মুক্তি কি?
পাখি বলতো মুক্তি হলো মুক্ত আকাশে ডানা মেলে উড়া,ছুটে চলা দিক বিদিক,বৃষ্টিতে ভেজা।পাহাড় পর্বত নদী সবজায়গা বিচরণ।

আমি বললাম,
না আমি মুক্তি চায় না।
এখানে আমি খুব ভালো আছি।

পাখিটা খুব করে বোঝালো আমাকে।
তুমি যেভাবে বন্দি জীবনে বেঁচে আছো
তাকে বাঁচা বলে না।
ভালো থাকাও বলে না।
আমি তোমাকে মুক্ত পৃথিবী দেখাতে চাই।

এক পর্যায় জোর করে খাঁচার থেকে বের করলো আমাকে।

আমিতো অবাক,বাইরের জগৎ কত সুন্দর,
সবুজ গাছপালায় ঘেরা বন,নিল আকাশ,
মুক্ত বাতাস,বৃষ্টি,ফুল আমার মতো হাজারো রঙ বেরঙের পাখি।উড়ছি,ছুটছি, নদীতে ডুব দিচ্ছি।
একজন আরেক জনকে ঠোঁট দিয়ে খাইয়ে দিচ্ছি।

দুটি পাখি মিলে গাছের মগডালে বাসা বেঁধেছি।দিনের শেষে গোধূলি লগ্নে বাসায় ফিরছি।এভাবে চলে কিছু দিন।ঝড়ঝাপটার মধ্যেও পাখিটা ডানা দিয়ে আমাকে আগলে রাখে।

হঠাৎ করেই পাখিটা কোথায় যেন হারিয়ে গেলো।উড়ি আর খুজি মেঘের দেশে,বন বাদাড়ে,উড়তে উড়তে ক্লান্ত আমি,কোথাও তার খবর নেই।একদিন খবর পেলাম অতিথি পাখির সাথে জোড় বেঁধে চলে গেছে অচিন পুরে।

আমাকে মুক্তি দিয়ে গেলো ঠিকই কিন্তু বন্দি করে গেলো তার মায়ার ভূবণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102