বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ অধরার হাসি

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

কলমেঃ রওশন রোজী

অনেক আশা,অনেক ভরসা,
এক রাশ হাসি, পরিবর্তনের ভাবনায়
এসেছিল সংসারের মায়ার বাঁধনে জড়াতে
তার চিন্তা ধারায় মিল পায়নি সে এ জগতে।

ভালোবাসার নিবিড় ছায়ায় আশ্রয় টা
নিরাশার হতাশায় নিমজ্জিত হয়েছিল।
আঁধারে চাঁদ খুঁজতে হাসিটা হয়েছিল কান্নায় ম্লান
জীবনের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে
ভাগ্যে জুটেছিল অপমান ,হিংস্র তা।

যাকে নিয়ে বাঁচতে চেয়েছিল
সে ছিল নির্মম ও ভালোবাসাহীন।
ভালোবাসা টা ছিল কৌশল ,অভিনয়
অধরার বুঝতে হয়েছিল দেড়ি।

যার জন্য ঘর ছেড়েছিল
পায়নি তাকে মনের গহীনে
মায়াবী হাসি দিয়ে
মন জয়ের নিষ্ফল চেষ্টা।

হার মেনে নিজেকে আত্বসমর্পণ নিজের কাছে
অভিমান করে জগৎ সংসার থেকে বিদায় নিল
বিছানায় পড়ে রইল তার নিথর দেহ
মুখে তার মায়াবী যাদুর হাসিটা রয়ে গেল
অধরা অধরার মতোই হারিয়ে গেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102