বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

মধ্যনগরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ Time View

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)

গত ৫ই আগষ্ট স্বৈরাচারী সরকারকে পতন করতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আহত ও শহীদদের পরিবারের সদস্য গণের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে, শনিবার ৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের, অফিস কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ অলিদুজ্জান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,শহীদ আয়াতুল্লাহ’র পিতা হাজ্বী মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আঃ হামিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, গণ-অভ্যুত্থানের গুলিবিদ্ধ আহত মোঃ অপি মিয়া, বিএনপি নেতা মোঃ মোশাহিদ তালুকদার, হেফাজতে ইসলামের মধ্যনগর উপজেলার ধর্মবিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, মধ্যনগর উপজেলা বৈষম্য বিরোধী সমন্বয়ক মোঃ ফজলে রাব্বি, যুবদল নেতা এম এ শহিদ, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রাজেল মিয়া, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের জামায়াত ইসলাম সভাপতি মোঃ আলী হোসেন, মধ্যনগর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি মোঃ আতিক ফারুকী, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরণ তালুকদার,গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাশ সরকার প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই ও
আগস্টের গণ-অভ্যুত্থানের ছাত্র জনতার আনদোলনের ২০২৪ এর স্বাধীন বাংলাদেশের বৈষম্য বিরোধী দূরীকরণের ধারাবাহিকতা বজায় রেখে, মধ্যনগর উপজেলার শহীদ আয়াতুল্লাহ স্মরণে উব্দাখালী নদীর সেতুর নাম, আয়াতুল্লাহ নামে নামকরণ করতে হবে। এবং বঙ্গবন্ধু চত্বরের নাম মুছে দেওয়া হয়েছে, তাই এখানে শহীদ আবু সায়েদ চত্বর নামকরণ করা হবে। পরিশেষে শহীদ আয়াতুল্লাহ’র বাবা হাজ্বী মোঃ সিরাজুল ইসলামকে ও গুলিবিদ্ধ গুরুতর আহত মোঃ অপি মিয়াকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ অলিদুজ্জান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102