রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ গেল সেলিমের

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি

বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপের রিবোরিং করা হয়েছে। কাজ শেষে বেশকিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই বালু বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা (২৮) নামের এক যুবক আগের পরিত্যক্ত কূপের গভীর গর্তে পড়ে যায়।

এমন সংবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খননযন্ত্রের সাহায্যে সাড়ে চার ঘন্টা পর গভীর ওই কূপ থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে। এ সময় নিয়ামতপুর থানা পুলিশ ও শতশত উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে। আজ রোববার সকাল ৮টার দিকে হাটোইর গ্রামের পাশে চকদেউলিয়া মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় হাটোইর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন, চকদেউলিয়া মাঠে জয়নাল আবেদীনের একটি গভীর নলকূপ ছিল। সেটি অকেজো হওয়ায় পাইপ উত্তোলন করে পাশেই রিবোরিং করা হয়। পরিত্যক্ত কূপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল।

আসলাম হোসেন আরও বলেন, নতুন কূপটি খননের পর সেখানে কিছু বালু পড়ে ছিল। ব্যক্তিগত প্রয়োজনে রোববার সকালে ওইসব বালু বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম অসাবধানবশত পরিত্যক্ত কূপে পড়ে যায়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে এস্কেভেটরের সাহায্যে অন্তত ৫০ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিগত সেলিম রেজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102