বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ নারী জাগরণ

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

বেগম রোকেয়া হলেন
নারী জাগরণের ইন্ধন,
গৃহবন্দি নারীদেরকে দেখালেন
শৃঙ্খল মুক্ত জীবনের সন্ধান।

নারীদেরকে করতে ঘরের বাহির
তাকে সইতে হয়েছে কতো লাঞ্ছনা,
নারীদেরকে শিক্ষার আলো জ্বালাতে
বইতে হয়েছে কতো শত বঞ্চনা।

নারীর জীবন জগৎ নিয়ে
করেছেন গভীর উপলব্ধি,
নারীদের জন্য খুলেছেন স্কুল
গৃহবন্দি জীবন থেকে দিতে মুক্তি।

তার দু-চোখ ঘিরে স্বপ্ন ছিলো
জ্বল জ্বল করতো ভবিষ্যৎ,
যুগ যুগ ধরে নারীর জীবন
এভাবেই হয়ে যাবে নস্যাৎ?

বোন,মা,চাচি, খালা,ফুপুরা
মায়ায় বেঁধে রেখেছে সংসার,
সবাইকে রেখেছে হাসি আনন্দে
নিজেদের জীবন পুড়ে ছাড়খার!

ইচ্ছা অনিচ্ছার দাম নেই কোনো
নারীর জীবন এমনি বাঁধা,
শিক্ষাই দিতে পারে এদেরকে মুক্তি
রোকেয়ার মনে ভীষণ ব্যথা!

পারিবারিক ও বিবাহ প্রথায় বৈষম্য
অবরোধের ঘেরাটোপে বন্দিজীবন,
স্বামী সাখাওয়াতের সহায়তায়
করলেন নারী মুক্তি আন্দোলন।

আঠারো বছর বয়সেই সমাজ সেবায়
জড়িয়ে পড়েন পাঁচজন শিক্ষক নিয়ে,
মেয়েদের স্কুল চালু করে দিলেন
জান প্রাণ দিয়ে!

সেই প্রচারের সীমারেখা
আর হয়নি সীমাবদ্ধ,
নারী পেয়েছে মুক্ত জীবন
শিক্ষা ও কর্মমূখর সুখ সমৃদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102