বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবি ছালামত উল্লাহ র দুটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

(০১) বিজয়ের রক্তিম স্মৃতি

নদীর জলে শূন্যে ভেসে আসা
প্লাস্টিক তুচ্ছ পলিথিন আবর্জনার মতন,
অনায়াসে হাওয়ার তালে উড়ে আসে নাই।

মায়ের বুক খালি করে তাজা রক্ত দিয়ে
হাসি মুখে শত্রুর বুলেটের সম্মুখে
বুক টান টান করে বিলিয়ে দিয়েছে।

আগ্নেয়া অস্ত্রের আঘাতে বুক চিঁড়ে
রক্তের সাগর হয়ে, বিজয় গাঁথা গল্প
মাথা উঁচু করে বিশ্বে চিত্রে নাম লেখা
লাল সবুজের অমরত্ব বিজয় কথা।

ত্রিশ লক্ষাধিক বাঙালি বীর জননীর
লুটে নেওয়া ইজ্জতের বিনিময়,
অর্জিত মহাবীরের রক্তে গাঁথা বিজয়।

বিজয় মাসের রক্তিম স্বরণীয় কথা
শ্রদ্ধা ভরে স্বরণ করি,বীর শহীদের কথা।

(০২) স্বপ্নের ভূবন

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে সুখ আছে দুঃখ নাই

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে প্রীতি আছে ঘৃণা নাই

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে বন্ধুত্ব আছে বিভেদ নাই।

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে ন্যায় আছে অন্যায় নাই

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে রক্ষক আছে ভক্ষক নাই।

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে কদর আছে অবজ্ঞা নাই।

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে শান্তি আছে অশান্তি নাই।

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে জন্ম আছে মৃত্যু নাই।

আমি এমন একটা পৃথিবী চাই
যেখানে আমি আছি আমিত্ব নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102