বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা – প্রিয়তম নার্সিসাস

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

কলমে – সাদিয়া আক্তার দীঘি

নার্সিসাস দেখলো নিজ মনমোহিনী রূপখানি,
স্থির নীর মুকুরে উঠলো ভেসে যখনি,
উদ্বেলিত হলো নিজেকে ভালোবেসে,
আত্মপ্রেমে মশগুল হলো আবেশে।

আত্মপ্রেমে মগ্ন থেকে নিরন্তর,
নিজ রূপের গরিমায় রইলো বিভোর,
দেহ সৌষ্ঠবের অহংকারে হলো পাগল,
দুনিয়ার প্রণয় দ্বারে লাগালো আগল।

তার মোহময় রূপের আকর্ষণে,
বনপরী পড়লো বাঁধা প্রেম বন্ধনে,
জানালো তারে আর্তিভরে প্রেমের আহ্বান,
সানুনয়ে করলো তারে প্রেম নিবেদন।

নার্সিসাস বারেবারে করলো তারে প্রত্যাখান,
কটু কথায় করলো তারে তীব্র অপমান,
যা’ প্রতিধ্বনিত হলো প্রকৃতির কোনে কোনে,
প্রেমে উপেক্ষিতা সব প্রেমিকার মনে মনে।

আত্মশ্লাঘায় ডুবে থেকে আপন মনে,
একলা চলা শুরু হলো তার জীবনে,
প্রেমের অপমানে প্রেমের দেবী রুষ্ট হলেন,
নার্সিসাসের দম্ভ ভাঙতে ছলনা করলেন।

তরঙ্গায়িত জলধারায় দেখালেন তারে
এক মাধুর্য হারা বিকৃত প্রতিবিম্বিত মূর্ত্তিরে,
ভাঙলো দর্প তার আত্মগরিমার,
মন কষ্টে হলো দেহান্ত তার।

নার্সিসাসের দেহান্তে বিষাদের প্রতিভূ হয়ে,
নার্সিসাস আজও বিরাজে সুরূপা সুগন্ধী ফুল হয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102