বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতাঃ খেলাঘর

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

কলমেঃ মোহাম্মদ শফিউল্লাহ

সংসারের বোঝা টানা মানুষটি একদিন,

নিজের সংসারের বোঝা হয়ে যায়।

এত নির্মম কষ্ট বল প্রাণে আর কি সয়?

বিলাসবহুল জীবন নয়,শুধু ভালোবাসা চায়।

স্বার্থের টানে আপন মানুষ পর হইয়া যায়,

কঠিন এই দুনিয়ায় মানুষ চেনা বড় দায়।

মানুষ জেনেও বুঝেনা,সময় তার বহে চলে যায়,

মহান স্রষ্টার এই পৃথিবীতে সবাই সুখী হতে চায়।

সুখের কোন রং নেই,সুখ শুধু অনুভূতির ছোঁয়া,

দুঃখের আগুনে হৃদয় হয় অঙ্গার,দেখেনা কেউ ধোঁয়া।

ব্যথিত হৃদয়ের ব্যথা কেউ বুঝিতে নাহি পারে,

সুখ নহে চিরস্থায়ী,জীবনটা নয় সোনা দিয়ে মোড়া।

 সুখ দুঃখ আছে বলেই,আছে মানুষের অনুভূতি,

ক্ষনিকের জন্য এসেছি মোরা করো না কারো ক্ষতি।

চির অমর হইয়া আসেনি কেউ আমরা এই ধরণী তলে,

মনেরেখো,অন্যায়কারীর পরকালে হবে কঠিন পরিণতি

করি নিবেদন সকল জাতিগোষ্ঠীর মানুষের প্রতি,

সঠিক সুন্দর পথে চলবো মোরা দাও গো প্রতিশ্রুতি।

অন্যায় পথ করব পরিহার ,করব না কারো ক্ষতি,

আমাদের ধর্ম কর্ম দেখে শয়তানের মাথা হবে অবনতি।

শত জ্বালা যন্ত্রণা দুঃখের আগুনে পুড়ে গেছে অন্তর

আমি তো যাব চলে একদিন সবাইকে করে পর।

কত জাতি কত ধর্ম মানুষের মেলা এই বিশ্ব চরাচর,

ভেঙ্গে যাবে একদিন বালুচরে আমাদের বাধা খেলাঘর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102