বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতাঃ হেমন্তের সকাল

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

কলমেঃ সাহেলা সার্মিন
==============

হেমন্তের ভোরে শিশির সিক্ত গোলাপ কলি
নিয়ে এসেছে একরাশ স্নিগ্ধতার ডালি।
তিড়িং বিরিং নাচছে প্রজাপতি
দোয়েলের এ কোন মতিগতি!
নরম রোদের মিষ্টি আলাপনে
মনোমন্দির ও আরামে আনমনে!
বহু দিনের দ্বগ্ধ তাপিত প্রাণ
একটু শীতল হোক নিবিড় ঐকতান।
কৃষকের বুকে গভীর আশ্বাস
নতুন ধানে বেড়েছে বধূর বিশ্বাস।
সারা বছরের অন্নের নেই চিন্তা
এখন ধুমধাম হবে মিঠাই মণ্ডা।
নতুন চালের পিঠার মৌ মৌ কলরব
খেজুরের রস এখনো পড়ছে টপটপ।
পাখির চঞ্চু ভিজছে রসে
পায়েস খাচ্ছে সব দাওয়ায় বসে।
জানালায় মিষ্টি রোদ খেলছে
খুকু বসে ধুমসে পড়ছে।
হেমন্তের এই সোনালি ঐতিহ্য থেকে
আজ কিছুটা হয়েছে ফিকে।
খেজুরের রস নেই আর আগের মতো
বাজারের সব গুড় দেখতে খেজুরের মতো।
ভেজালে সয়লাব বাজারের গুড়
তবুও ভালো লাগে হেমন্তের সুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102